Homeআন্তর্জাতিকইসরাইলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও শুরু হচ্ছে যুদ্ধ?

ইসরাইলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও শুরু হচ্ছে যুদ্ধ?

জার্মানিতে থাকা মার্কিন বিমান ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী কয়েক ডজন বিমান ইসরাইলে নেমেছে। দখলদার দেশটির গণমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব মার্কিন কার্গো বিমান তেল আবিবে অবতরণ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব সামরিক সরঞ্জাম ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ পুনরায় শুরুর প্রস্তুতির অংশ হিসেবে আনা হয়েছে বলে ধারণা। তবে কি ধরণের অস্ত্র এবং কয়টি যুদ্ধবিমান এসেছে, তা জানায়নি চ্যানেল ১৩।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী একাধিক কার্গো বিমান দেশটিতে পৌঁছেছে। যা সেনাবাহিনীর ‘অপারেশনাল প্রস্তুতি’ জোরদারে ব্যবহৃত হবে।

এদিকে, ইরানের সময় ফুরিয়ে যাচ্ছে বলে ঘোষণা দিয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প। তেহরানও যুদ্ধ আবারও শুরু হতে পারে বলে প্রস্তুত হয়ে আছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments