Homeজাতীয়কুয়েত প্রবাসীদের নিয়ে দূতাবাসের গণশুনানি অনুষ্ঠিত

কুয়েত প্রবাসীদের নিয়ে দূতাবাসের গণশুনানি অনুষ্ঠিত

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে চলতি মাসের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এতে উপস্থিত ছিলেন।

রোববার দূতাবাসের হলরুমে এই গণশুনানির আয়োজন করা হয়।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাস, কুয়েত কর্তৃক কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা দিতে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা তথা শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। এই প্রেক্ষিতে মে মাসের গণশুনানি গত ১০ মে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থেকে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতামত বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোকপাত করেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments