Homeসারাদেশডেমরায় লেগুনা-বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ডেমরায় লেগুনা-বাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাজধানী ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় লেগুনা ও বাস মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর আলম (৫৫) নামে লেগুনার এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় অজ্ঞাতনামা (৪০) আরও এক ব্যক্তি আহত হয়েছেন। 

সোমবার (২৭এপ্রিল) রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে রাত পৌনে এগারোটার দিকে মৃত ঘোষণা করেন।

এবং, আহত সেই অজ্ঞাতনামা ব্যক্তিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) ভর্তি করা হয়েছে।

তাদের দুজনকে নিয়ে আসা লেগুনা যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজের ওপরে লেগুনা বাস মুখোমুখি সংঘর্ষ হলে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে একজনকে মৃত ঘোষণা করেন এবং আর একজন চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহত জাহাঙ্গীর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। অজ্ঞাত ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments