Homeসারাদেশবাড়ির পাশের বাঁশবাগানে মিলল যুবকের লাশ

বাড়ির পাশের বাঁশবাগানে মিলল যুবকের লাশ

যশোরের ঝিকরগাছায় বাঁশবাগান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবু হুরাইরা মিম (২৬) পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। 

বৃহস্পতিবার (২১ মে) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন তার বাড়ির পাশের বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন কীর্তিপুরের নয়নঝিলে এদিন ভোরে বাঁশবাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে।

নিহতের মামাতো ভাই মারুফ হোসেন জানান, মশিউরের দুই ছেলের মধ্যে মিম বড়। তার ২টি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে একজনের বয়স মাত্র ২১ দিন।

তিনি আরও জানান, মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে বেকার ছিল মিম। কারো সঙ্গে তার শত্রুতা ছিল না। কেন, কি কারণে, কারা তাকে হত্যা করেছে সেটা বলা যাচ্ছে না।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments