মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশি উদ্যোক্তার প্রতিষ্ঠিত ‘সাবকন্টিনেন্ট কিচেন রেস্টুরেন্ট’-এর উদ্বোধন করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।
বুধবার (১৩ মে) মালের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, ‘নো বর্ডার ফুড’ ধারণাকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত এই রেস্টুরেন্টে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয় ঘটানো হয়েছে; যা উপমহাদেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য প্রতিফলন।
আরও পড়ুন
উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ কেবল ব্যবসায়িক ক্ষেত্রেই নয়, বরং সাংস্কৃতিক বিনিময়, আঞ্চলিক সম্প্রীতি এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
হাইকমিশন আহমেদ মোত্তাকিকে এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন জানায়।

