Homeআন্তর্জাতিকমার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি নারী আবের কাওয়াস

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন ফিলিস্তিনি নারী আবের কাওয়াস

নিউইয়র্ক স্টেট সিনেটের ১২ নম্বর আসনে দুর্দান্ত জয় পেয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান মুসলিম নারী আবের কাওয়াস। এর মধ্য দিয়ে তিনি নিউ ইয়র্ক স্টেট আইনসভায় প্রথম হিজাব পরিহিত ফিলিস্তিনি আমেরিকান হিসেবে প্রতিনিধিত্ব নিশ্চিত করলেন।ভোট গণনার ৯০ শতাংশ সম্পন্ন হওয়ার পর আবের কাওয়াস প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মনোনীত প্রার্থী হান খন তো-কে বিপুল ব্যবধানে হারিয়ে তিনি এই ঐতিহাসিক জয় তুলে নেন। জয়ের পর সামাজিক মাধ্যম এক্সে (এক্স) দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, “আমরা ইতিহাস তৈরি করেছি”।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments