অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট আর গ্ল্যামার দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম। সামাজিক মাধ্যমে প্রায়ই নতুন নতুন লুকে হাজির হয়ে চমকে দেন এই তারকা। এরই ধারাবাহিকতায় এবার একদমই ক্ল্যাসি ও সাহসী এক লুকে ধরা দিলেন এই তারকা।
সোমবার রাতে নিজের সামাজিক মাধ্যমে একঝাঁক নতুন ছবি শেয়ার করেছেন মিম। ছবিগুলোতে তাকে দেখা গেছে উজ্জ্বল লাল রঙের একটি বডিফিটেড স্লিভলেস ড্রেসে।
হাঁটু পর্যন্ত ঢাকা এই ড্রেসটির নিচের অংশে ছিল একটি দৃষ্টিনন্দন স্লিট। চোখে কালো সানগ্লাস, কানে সোনালী ইয়ার রিং এবং ড্রেসের সাথে মিলিয়ে লাল লিপস্টিক; সব মিলিয়ে এক গ্ল্যামারাস লুকে ধরা দেন অভিনেত্রী। কোনো ছবিতে তাকে দেখা গেছে বিভিন্ন পোজে বসে থাকতে, আবার হেঁটে চলার ফ্যাশন ডিভা লুকও দিয়েছেন মিম। সব মিলিয়ে তার এই ‘রেড হট’ অবতার নেটিজেনদের নজর কেড়েছে মুহূর্তেই।

