Homeবিনোদনকারিনার মৃত্যুতে স্তব্ধ তারকারা

কারিনার মৃত্যুতে স্তব্ধ তারকারা

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা কায়সার হামিদ। 

শোবিজ অঙ্গনের এমন উঠতি, তরুণ এই তারকার আকস্মিক মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিনোদন জগতের মানুষেরা; হয়ে পড়েছেন স্তব্ধ। তার মৃত্যুর খবর পেয়েই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন তারা।

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। লেখেন, ‘কারিনা আপু তুমি না আমাকে সেদিন কল দিয়ে বললে দীঘি আমি কিন্তু বিদায় ফার্স্ট ডেই দেখব। তুমি না আমার সাথে ঘুরতে যেতে চাইলে। আপু প্রত্যেকটা কথা আমার কানে বাজতেছে। ভালো থাকো আপু।

অভিনেত্রী সাদিয়া আয়মান কারিনার সঙ্গে মেসেঞ্জারে কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, কারিনা আপু মাত্র এক মাস আগে তুমি আমাকে ভয়েস মেসেজ পাঠিয়ে আমার কাজের প্রশংসা করেছিলে। ভাবতেও পারিনি সেটাই আমাদের শেষ কথা হবে। তুমি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলে। আল্লাহ তোমাকে জান্নাত নসিব করুন।

আরও পড়ুন

একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করার স্মৃতিচারণ করে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, এটা খুবই দুঃখজনক! সে কত অসাধারণ এক প্রতিভা ছিল! বাংলাদেশ তোমাকে মিস করবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments