Homeজাতীয়টেলিগ্রামে পর্নো বিক্রি করা জাহিদ ডিবির হাতে

টেলিগ্রামে পর্নো বিক্রি করা জাহিদ ডিবির হাতে

পর্নোগ্রাফি বিক্রয় ও সরবরাহের অভিযোগে রাজধানীর মিরপুর থেকে জাহিদ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মেসেজিং অ্যাপস টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয় ও বিতরণ করতেন তিনি। 

সোমবার (২৭ এপ্রিল) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই তথ‍্য নিশ্চিত করেন।

এন এম নাসিরুদ্দিন জানান, গত রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসা থেকে পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া ও সরবরাহ করা হচ্ছে। এ সময় সেখানে অভিযান পরিচালনা করে জাহিদকে গ্রেপ্তার করা হয়।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় তার কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ স্বীকার করেছে, সে ও তার সহযোগীরা মোবাইল ফোন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বিশেষ করে টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রয় ও বিতরণ করতো।

তিনি আরও জানান, এই ঘটনায় মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments