Homeখেলাধুলাক্রীড়া আদালতে ফিফার বিরুদ্ধে ফিলিস্তিনের আপিল

ক্রীড়া আদালতে ফিফার বিরুদ্ধে ফিলিস্তিনের আপিল

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি ক্লাবগুলোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট-এ আপিল করেছে।

অভিযোগ অনুযায়ী, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরের অধিকৃত এলাকায় একাধিক ইসরাইলি ক্লাব গড়ে উঠেছে এবং তারা ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে পরিচালিত লিগে অংশ নিচ্ছে। দীর্ঘদিন ধরে এসব ক্লাবকে নিষিদ্ধ করার দাবি জানালেও তা মানা হয়নি।

সম্প্রতি ফিফা জানিয়েছে, এই বিষয়ে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, কারণ অঞ্চলটির আইনি অবস্থা এখনও বিতর্কিত। এই সিদ্ধান্তের পরই পিএফএ আপিলের পথে যায়।

পিএফএ ভাইস প্রেসিডেন্ট সুসান শালাবি বলেন, সব আইনি পথ অনুসরণ করার পর এখন তারা ক্রীড়া আদালতের শরণাপন্ন হয়েছে এবং তারা মনে করছে এটি ন্যায্য সিদ্ধান্ত নয়। তিনি আরও জানান, ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত তারা আইনি প্রক্রিয়া চালিয়ে যাবে।

তিনি আরও অভিযোগ করেন, ফিলিস্তিনি ফুটবল কঠিন সংকটে রয়েছে—বিশেষ করে গাজায় অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, শত শত ফুটবলার প্রাণ হারিয়েছে এবং সেখানে পেশাদার ফুটবল কার্যত থেমে গেছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments