ধারাবাহিকটির গল্প ও মেকিং দর্শকদের এতই মুগ্ধ করেছিল যে, অনেকেই নাটকটি আরও দীর্ঘ করার অনুরোধ জানিয়েছেন। এক দর্শক লিখেছেন, চাইলে আপনারা এইটা কন্টিনিউ করতে পারতেন।
নির্মাতা কে এম সোহাগ রানা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, শেষ হয়েও শেষ হচ্ছে না এই ধারাবাহিক। তবে এবারের কোরবানি স্পেশালের গল্পে কিছুটা ভিন্নতা থাকছে এবং এর সঙ্গে মূল ধারাবাহিকের সরাসরি কোনো ধারাবাহিকতা থাকবে না বলে জানিয়েছিলেন।
নাটকটিতে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, এম এন ইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, এম ডি আবু বকর রোকন ও তানজিম হাসান অনিকসহ অনেকে। আসছে ঈদুল আজহায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এই বিশেষ ৭ পর্বের সিরিজটি প্রচার করা হবে।

