Homeবিনোদনএই ঘটনা থেকে বড় শিক্ষা হয়েছে : ফারহান আখতার

এই ঘটনা থেকে বড় শিক্ষা হয়েছে : ফারহান আখতার

বলিউডের অন্যতম আলোচিত ফ্রাঞ্চাইজি ‘ডন’। শাহরুখ খানের পর এই আইকনিক চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই চর্চায় ছিল ‘ডন ৩’। তবে শুটিং শুরুর আগেই মেঘ না চাইতেই বৃষ্টি হঠাৎ করেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান রণবীর। যা নিয়ে ইন্ডাস্ট্রিতে জলঘোলা হয়েছে দীর্ঘ সময়। এবার সেই বিতর্ক এবং রণবীরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার। 

ফারহান আখতারের ভাষ্যমতে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে এক বড়সড় জীবনমুখী শিক্ষা দিয়েছে। তিনি বলেন, ‘আমি যা শিখেছি তা হলো, অপ্রত্যাশিত সব কিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত। যতক্ষণ পর্যন্ত না ক্যামেরায় শুটিং শুরু হচ্ছে, ততক্ষণ কোনো কিছুই নিশ্চিত নয়। এই ঘটনা থেকে আমার বড় শিক্ষা হয়েছে।’

‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর রণবীর সিং হঠাৎ করেই ‘ডন ৩’ থেকে সরে আসেন। এর ফলে প্রযোজনা সংস্থাকে প্রায় ৪০ কোটি টাকার বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। রণবীরের ঘনিষ্ঠ মহলের দাবি, প্রযোজনা সংস্থাটি চরম ‘অপেশাদারিত্ব’ দেখিয়েছে।

আরও পড়ুন

এমনকি অভিনেতার দাবি, ‘ধুরন্ধর’ সুপারহিট হওয়ার পর তারা পুনরায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়েছিল যে, শেষমেশ রণবীর ও ফারহানের বিবাদ মেটাতে খোদ আমির খানকে হস্তক্ষেপ করতে হয়েছিল।

নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা স্মরণ করে ফারহান জানান, শুরুর দিকে আমির খান, অক্ষয় খান্না, প্রীতি জিনতা কিংবা সাইফ আলী খানের মতো তারকারা স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে কাজ করতে এগিয়ে এসেছিলেন। তার কথায়, ‘আমি যাদের সঙ্গে কাজ করতে চেয়েছি, তাদের সঙ্গেই কাজ করার সুযোগ পেয়েছি। পরিচালনা হোক বা পছন্দের সিনেমায় অভিনয় গোটা অভিজ্ঞতাটাই ছিল অসাধারণ।’

RELATED ARTICLES

Most Popular

Recent Comments