Homeসারাদেশটঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে টঙ্গী রেলওয়ে স্টেশনের অদূরে গাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরনে ছিল কালো রঙের টি-শার্ট ও সাদাকালো পায়জামা।

রেলওয়ে পুলিশ জানায়, সোমবার বিকাল পৌনে ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments