Homeজাতীয়বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

বিএনপির আইন সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জাতীয়তাবাদী দল বিএনপির আইন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে বিএনপির আইন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এ আদেশ আজ ২৮ এপ্রিল থেকে কার্যকর হবে।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি ‘ল’ অ্যালামনাই, অ্যাসোসিয়েশনের (রুলা) সাবেক সভাপতি ছিলেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments