Homeজাতীয়সানভ্যালি পশুর হাট মাঝারি দেশি গরুতে ঝুঁকছেন ক্রেতারা

সানভ্যালি পশুর হাট মাঝারি দেশি গরুতে ঝুঁকছেন ক্রেতারা

পবিত্র ঈদুল আজহার বাকি আর দুদিন। এ উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন পশুর হাটে বাড়ছে ক্রেতাদের ভিড়। হাটে দেশি-বিদেশি নানা জাতের ছোট-বড় সব ধরনের গরুই রয়েছে। তবে সামর্থ্য ও পরিবারের চাহিদা বিবেচনায় অধিকাংশ ক্রেতাই এবার মাঝারি গরুর দিকে ঝুঁকছেন বলে জানিয়েছেন বিক্রেতারা।

সোমবার (২৫ মে) সকাল থেকে রাজধানীর রামপুরা সংলগ্ন স্বদেশ সানভ্যালি গরুর হাট ঘুরে এ তথ্য জানা গেছে। এ হাটে বিকেলের পর ক্রেতার উপস্থিতি বাড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বগুড়া থেকে আসা ব্যবসায়ী মো. আয়দুল জানান, তিনি প্রায় ২০টি গরু এনেছেন। এর মধ্যে দেশি গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি। সকাল থেকেই দরদাম চলছে। অনেকে ঘুরে ঘুরে বাজার যাচাই করছেন। যদিও গত তিনদিনে তার সাতটি গরু বিক্রি হয়েছে।

আরও পড়ুন

এবার ২৯টি গরু নিয়ে রামপুরার এ হাটে এসেছেন পাবনার খামারি শরিফুল ইসলাম। তিনি জানান, তার খামারে অস্ট্রেলিয়ান দুটি ও বাহারমা জাতের দুটি গরু ছিল। চারটিই বিক্রি হয়েছে। গত দুই বছর লোকসানের মুখ দেখলেও এবার সীমিত লাভের আশা করছেন তিনি।

শরিফুল বলেন, গত কয়েক বছর ধরেই নিজ খামারের গরু বিক্রি করতে পাবনা থেকে ঢাকায় আসা হয়। বড় কোনো লাভের উদ্দেশ্যে নয়, মোটামুটি কিছু হলেই সন্তুষ্ট। গত দুই বছর খরচ তুলতেই কষ্ট হয়েছে। এবার বাজার একটু ভালো মনে হচ্ছে। এছাড়া আমার এখানে ৮০ হাজার থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকার গরু আছে। এর মধ্যে দেড় লাখের মধ্যে কয়েকটি বিক্রি করতে পেরেছি। দুদিনের মধ্যে বাকিগুলো বেচে বাড়ি ফিরতে পারবো বলে আশাকরি।

এই খামারি বলেন, হাটে খাবার ও পানির তেমন সংকট নেই। আমাদের থাকারও ব্যবস্থা ঠিকঠাক আছে। আসলে এখানে সকালে ক্রেতা তেমন পাওয়া যায় না। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বেচাকেনা জমে ওঠে।

হাট ঘুরে দেখা গেছে, ঈদের দুদিন আগে অনেক ক্রেতাই বড় বাজেটের পরিবর্তে মাঝারি আকারের গরুর দিকে ঝুঁকছেন। দেড়-দুই লাখ টাকার বাজেটেই বেশি গরু কিনছেন ক্রেতারা। অনেকে বলছেন, এখন পর্যন্ত দাম সহনীয় পর্যায়েই রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, এখনো যারা গরু কেনেননি, তাদের বেশিরভাগই মাঝারি আকৃতির দেশি গরু খুঁজছেন। বিশেষ করে কালো, লালচে বা দেশি সংকর জাতের গরুর প্রতি আগ্রহ বেশি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments