Homeজাতীয়২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মোহাম্মদ...

২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর কাজ করেছেন লাল-সবুজের ক্রিকেটারদের নিয়ে। তবে এবার শেষ হলো জাতীয় দলে কোচ সালাউদ্দিন অধ্যায়। আজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব শেষ হলো সালাউদ্দিনের। জয়ের পর ড্রেসিংরুমে ক্রিকেটার কোচিং স্টাফ থেকে বিদায় নিয়েছেন এই কোচ। সেখানে জানিয়েছেন ক্রিকেটারদের এই ধারা বজায় রাখার কথা। জাতীয় দল ছাড়লেও কোচিংয়ের সঙ্গে থাকছেন সালাউদ্দিন। দেশের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য খেলার সূচি আলাদা করে সাজানোর চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের। এর অংশ হিসেবে এইচপির প্রধান কোচ হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে কাজ করা এই কোচের ওপরই পরের মৌসুমের জন্য ভরসা রাখতে যাচ্ছে বিসিবি। এ ছাড়া এবারের এইচপি বিভাগে থাকছে না কোনো বয়সের মানদণ্ড। সবমিলিয়ে সাদা এবং লাল বল মিলিয়ে ক্রিকেটার থাকবেন ৩৫ জন। কোচ হিসেবে আরও থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়েররা। সবকিছু ঠিক থাকলে এইচপির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে কোচের দায়িত্ব বুঝে নেবেন সালাউদ্দিনরা। আগামী ১ জুন শুরু হতে পারে আসন্ন এই সিরিজের ক্যাম্প। জুন মাসের ৩ তারিখ জিম্বাবুয়ে ‘এ’ দল এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। এরপর ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। এরপর দুটি চারদিনের ম্যাচ মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন করেছে সরকার। এই কমিটির সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে আপিল কমিটির কাছে আপিল করতে পারবে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫-এর উপ-অনুচ্ছেদ ৪.৪ অনুযায়ী নিম্নে-বর্ণিত ৭ সদস্য-বিশিষ্ট ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ পুনর্গঠন করা হলো।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া সদস্যদের মধ্যে রয়েছেন– প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আকমল হোসেন, ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস উদ্দিন খান।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। একই সঙ্গে গত ২৮ অক্টোবর তারিখের স্মারকে গঠিত ‘প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি’ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আপিল কমিটি আপিলের আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে আপিলের নিষ্পত্তি করবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments