Homeসারাদেশবাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারী নিহত, আহত ২

বাড়ি ফেরার পথে বাস চাপায় গরুর বেপারী নিহত, আহত ২

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে মো. আমিন বকাউল (৪৫) নামে এক গরুর বেপারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও দুই বেপারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২০ মে) রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. আমিন বকাউল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকার মজিদ বকাউলের ছেলে। এছাড়া আহতরা হলেন- একই এলাকার মো. ছকেল শেখের ছেলে মো. রিয়াজ শেখ (৪৮) ও মো. আদম কাজীর ছেলে মো. কলম কাজী (৩৮)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো. এনামুল মণ্ডল বলেন, নিহত ও আহত দুই জন গরুর বেপারী। তারা তিনজন একই মোটরসাইকেলে আনুমানিক রাত ১০ টার দিকে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। তারা মোহনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা মামুন পরিবহনের একটি বাস চাপা দেয়। আহতদের উদ্ধার করে প্রথমে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে রাজবাড়ীতে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. আমিন বকাউলকে মৃত ঘোষণা করে। বাকি দুইজনকে ফরিদপুর নেওয়া হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব দে সরকার বলে, তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে পথেই আমিন বাকাউল মারা যান। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের লোকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল আটক রয়েছে। তবে বাসচালক পালিয়েছে। পরে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Previous article
২০২৪ সালের নভেম্বরে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর কাজ করেছেন লাল-সবুজের ক্রিকেটারদের নিয়ে। তবে এবার শেষ হলো জাতীয় দলে কোচ সালাউদ্দিন অধ্যায়। আজ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের দায়িত্ব শেষ হলো সালাউদ্দিনের। জয়ের পর ড্রেসিংরুমে ক্রিকেটার কোচিং স্টাফ থেকে বিদায় নিয়েছেন এই কোচ। সেখানে জানিয়েছেন ক্রিকেটারদের এই ধারা বজায় রাখার কথা। জাতীয় দল ছাড়লেও কোচিংয়ের সঙ্গে থাকছেন সালাউদ্দিন। দেশের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য খেলার সূচি আলাদা করে সাজানোর চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে ক্রিকেট বোর্ডের। এর অংশ হিসেবে এইচপির প্রধান কোচ হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে কাজ করা এই কোচের ওপরই পরের মৌসুমের জন্য ভরসা রাখতে যাচ্ছে বিসিবি। এ ছাড়া এবারের এইচপি বিভাগে থাকছে না কোনো বয়সের মানদণ্ড। সবমিলিয়ে সাদা এবং লাল বল মিলিয়ে ক্রিকেটার থাকবেন ৩৫ জন। কোচ হিসেবে আরও থাকছেন সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহ ও তালহা জুবায়েররা। সবকিছু ঠিক থাকলে এইচপির জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে কোচের দায়িত্ব বুঝে নেবেন সালাউদ্দিনরা। আগামী ১ জুন শুরু হতে পারে আসন্ন এই সিরিজের ক্যাম্প। জুন মাসের ৩ তারিখ জিম্বাবুয়ে ‘এ’ দল এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। এরপর ৮, ১০ এবং ১৩ জুন ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে বগুড়া এবং রাজশাহীতে। এরপর দুটি চারদিনের ম্যাচ মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
Next article
RELATED ARTICLES

Most Popular

Recent Comments