Homeজাতীয়চার পরোয়ানাসহ ২৮ মামলার পলাতক আসামি বোমা বিদ্যুৎ গ্রেপ্তার

চার পরোয়ানাসহ ২৮ মামলার পলাতক আসামি বোমা বিদ্যুৎ গ্রেপ্তার

হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮টি মামলায় ৪টি ওয়ারেন্টভুক্ত আসামি, বিদ্যুৎ মাতবর ওরফে বোমা বিদ্যুতকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৩ একটি বিশেষ দল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকার মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্ট অ্যান্ড মিডিয়া অফিসার) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, শরীয়তপুর জেলার জাজিরার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে গ্রেপ্তার বিদ্যুৎ মাতবর ওরফে বোমা বিদ্যুৎ (৩৬)।

তিনি বলেন, বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ২৮টি মামলার আসামি তিনি। এরমধ্যে ৪ মামলায় ওয়ারেন্ট জারি হয়েছে।

মামলার বিবরণ দিয়ে তিনি বলেন, বিদ্যুৎ মাতবরের বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় ১টি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় বিস্ফোরক মামলা ১টি, শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলাসহ মোট ২৮টি মামলা রয়েছে।

একাধিক সময়ে বিজ্ঞ আদালত কর্তৃক ধৃত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়া জারি হলেও ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে রেখেছেন।

পরবর্তীতে র‍্যাব-৩, সিপিসি-৩ ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে আজ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments