Homeজাতীয়বিআরটিএর নতুন চেয়ারম্যান হাবীবুর রহমান

বিআরটিএর নতুন চেয়ারম্যান হাবীবুর রহমান

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করে বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

হাবীবুর রহমান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

এখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।অন্যদিকে নভোথিয়েটারের মহাপরিচালক মো. শাওগাতুল আলম ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পেয়েছেন। এজন্য তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ন্যস্ত করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments