Homeখেলাধুলা১৫ বছরেই সূর্যবংশীকে ১২ কোটির প্রস্তাব

১৫ বছরেই সূর্যবংশীকে ১২ কোটির প্রস্তাব

ক্রিকেট এমন একটি খেলা, যেখানে খ্যাতির পেছনে অর্থ দৌড়ায়। আর সেই খ্যাতি তৈরি হয় প্রতিভা দিয়ে এবং বৈভব সূর্যবংশীর মধ্যে তার কোনো কমতি নেই। মাত্র ১৫ বছর বয়সে বিহারের এই ছেলে মাঠে বিশ্বমানের বোলারদের নাস্তানাবুদ করে চলেছেন। আইপিএলে ২৩৭ এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান। চলতি প্রতিযোগিতায় তিনি কেবল শীর্ষ ব্যাটারই নন, ভক্ত ও বিশেষজ্ঞদেরও প্রিয় ক্রিকেটার হয়ে উঠেছেন।

সূর্যবংশীর এই আকাশচুম্বী খ্যাতি তার ব্র্যান্ড ভ্যালু বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। ক্রিকব্লগার-এর তথ্য অনুযায়ী, এই কিশোর বর্তমানে তার ব্যাট স্পন্সর থেকে বছরে ৫০ লাখ রুপি কামাচ্ছেন। ভালো কোনো প্রস্তাব এলে এই চুক্তি থেকে বেরিয়ে আসার সুযোগ রাখা হয়েছে।

সূর্যবংশীর সামনে এসে গেছে ভালো প্রস্তাব। তার ব্যাটের স্পন্সর হিসাবে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে একটি সংস্থা, যাারা বছরে ১২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে তাকে। ব্যাট স্পন্সরের কাছ থেকে ভারতের প্রথম সারির ক্রিকেটারেরাও এত টাকা পান না।

এক সূত্র বলেছেন, ‘ঋষভ পান্ত দেশের হয়ে মাত্র একটি ফরম্যাটেই খেলে। সে যদি বছরে আট কোটি টাকা চাইতে পারে তা হলে বৈভব কেন পাবে না?’ একাধিক প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ স্পন্সরই পাঁচ কোটি টাকার বেশি উঠতে চান না। কিন্তু সূর্যবংশীর জনপ্রিয়তা ও ফর্ম বাকিদের পেছনে ফেলে দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments